মো:ইমতিয়াজ আহম্মেদ,
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীতে প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। যেখানে শিক্ষার পাশাপশি বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকে ।সেই রকম একটি সংগঠন “ছোট স্বপ্ন”। যা প্রায় অর্ধ যুগ ধরে সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে । আজ ২১শে ফেব্রুয়ারি “ছোট্ট স্বপ্ন” মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে । ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে । এছাড়াও আজ পাঠশালার ( স্বেচ্ছাসেবী সংগঠন ) পক্ষ থেকে ছোট্ট স্বপ্নকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন । ছোট্ট স্বপ্নের আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. সুলতানা রাজিয়া , পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের সভাপতি মোঃ আব্দুল্লাহ হাসান আল , সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরষ্কার ও খাবার বিতরণ করা হয় ।