নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহীনির সার্বিক তত্ত¡াবধানে উপজেলা চত্তর থেকে ম্যারাথন শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয় । এ ম্যারাথন অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রায় ৫শতাধিক মানুষ অংশগ্রহন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অতিথি হিসেবে ছিলেন,নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমূখ ।