আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কলেজ ছাত্র শাফিউলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী কলেজের মেধাবী ছাত্র শাফিউল ইসলাম মার্ডার মামলায় আটক স্বামী স্ত্রী বারিক ও বৃষ্টির ফাঁসির দাবিতে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে শফিকুল ইসলামকে নৃশংস ভাবে হত্যা করা হয়। এর পর থেকেই নিহত শাফিউলের পরিবার বিচারের দাবি করে আসছে।

শনিবার বেলা ১১ টার দিকে মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানারে এ মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসি।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য আবুল খায়ের, যুবলীগের সাধারন সম্পাদক আয়েজ উদ্দিনসহ পাঁচ শতাধিক নারী ও পুরুষরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ