আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর মান্দায় এসিড নিক্ষেপে আহত ১ 

নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁ মান্দায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে নিম গাছের সাথে বেঁধে অখিল চন্দ্র (৪৫) কে হত্যার উদ্দেশ্য গলায় ছুরি চালিয়ে শরীরে এসিড নিক্ষেপ করেছেন প্রতিপক্ষের লোকজন। এসময় তার ডাক-চিৎকারে প্রতিবেশীর লোকজন এগিয়ে আসলে তাকে ফেলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করেন। ঘটনাটি ঘটেছে  গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার কুসুম্বা-দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ  পাশের্ব। আহত অখিল চন্দ্র দাস উপজেলার কুসুম্বা ইউপির কুসুম্বা দিঘীপাড়া গ্রামের মৃত শশী চন্দ্র দাসের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আসামীদের সাথে আহত অখিল চন্দ্র দাসের দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন রাত সাড়ে ৯ টার সময় প্রতিপক্ষের লোকজন সঙ্গবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে নিম গাছের সাথে বেঁধে গলায় ছুরি চালায় এবং শরীরে এসিড নিক্ষেপ করে। আহতের পাশাপাশি ২টি বাড়ী হওয়ায় ঘটনার দিন তার ছেলেকে ইস্কুলের দক্ষিণ পাশের্বর বাড়ীতে রেখে উত্তর পাশের্বর বাড়ীতে ফেরার পথে পথরোধ করে হাত-পা রশি দিয়ে মুখে গামছা দিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি দিয়ে গলায় সজোরে আঘাত করে গুরুতর রক্তাত্ব জখম করেন। একই সাথে সমস্ত শরীরে এসিড নিক্ষেপ করেন।
এঘটনায় আহতের ছেলে সমর কুমার দাস বাদী হয়ে প্রতিবেশী ৪ জন ও অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে আজ শনিবার থানায় একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৩৫), একই এলাকার প্রতিবেশী মৃত কালিপদ দাসের ছেলে কার্তিক চন্দ্র দাস (৫৫), মৃত শ্রী হরি দাসের ছেলে নিমাই চন্দ্র দাস (৩৬) ও  মৃত বাঘা বৈরাগীর ছেলে ধিরেন চন্দ্র দাস (৩৮)।
সরজমিনে গেলে তার গলায় ৬ টি সেলাই ও শরীরে এসিড নিক্ষেপের পোড়া চিহ্ন দেখা গেছে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এঘটনায় আহতের ছেলে ৪ জন ও অজ্ঞাত ২জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের ধরার জন্য অভিযান চলছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ