নিজস্ব প্রতিবেদক :
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাভরে স্মরন করা হয় স্বাধীন বাংলাদেশের এই মহান স্থাপতিকে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন সুজনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত শেষে কেককেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বরগুনা জেলা যুবলীগের সভাপতি ও বরগুনা পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রাইসুল আলম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদকসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ।