আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান, অর্থদন্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বাল্যবিবাহ বিরোধী অভিযান পরিচালনা করে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিবাহ রোধসহ জরিমানা আদায় করেছেন ভাম্যমান আদালত।
বৃহস্পতিবার ১৮ই ফেব্রুয়ারী রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর (বয়সঃ১৫) বাল্য বিয়ে হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে কনের বাসায় অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে শিক্ষার্থীর জীবন রক্ষা করেন।
এসময় উপস্থিত কনের বাবার নিকট থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং বরকে ও কনের বাবাকে মোট ১৫,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ কে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের স্টাফগণ সার্বিক সহযোগিতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ