আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

শাহজাদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর দক্ষিন পাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের শিশু পুত্র আবীর (২) নীজ বাড়িতে টিউবয়েল পার বালতি ভর্তী পানিতে খেলা করতে গেলে বালতির ভিতরে পরে যায়।পরে মাতা আঞ্জু বেগম (৩০) পানি আনতে টিউবয়েলে গেলে বালতিতে পরা শিশু পুত্রকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু আবীরকে স্থানীয় শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ