নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে বর্তমান মেয়র মোঃ মনিরুল (বাবু) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ৮হাজার৮১৪। তিনি ২হাজার২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া রুলু পেয়েছেন মাত্র ৬
হাজার ৭৯২ভোট, এছাড়াও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস ৪ হাজার ১১৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে ডক্টর ওবায়দুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৭১৪।
এছাড়াও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর(পানির বোতল) নিয়ে আব্দুল জব্বার,২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর(ল্যাম্প বাতি) প্রতীক নিয়ে মোঃ মোফাজ্জল হোসেন (মোফা),৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (পানির বোতল) নিয়ে মোঃ মনিরুল ইসলাম,৪ নম্বর ওয়ার্ড (উট পাখি) নিয়ে মোঃ আব্দুল হাকিম,৫ নম্বর ওয়ার্ড (ডালিম প্রতীক) নিয়ে মোঃ শহিদুল ইসলাম,৬ নম্বর ওয়ার্ড (উটপাখি) নিয়ে সাংবাদিক শহিদুল ইসলাম,৭ নম্বর ওয়ার্ডে (উটপাখি) শামীম আখতার রুমন,৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল (পানির বোতল) মোঃ এমদাদুল হক মুকুল, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (পানির বোতল) ওবায়দুল্লাহ মাষ্টার এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১.২.৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর (অটোরিকশা প্রতীক) ফজিলাতুন নেসা সিমা, ৪.৫.৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর(অটোরিকশা প্রতীক) মোসাঃ জান্নাতুন ফেরদৌস বুন্নী, ৭.৮.৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে (চশমা প্রতীক) মোসাঃ জাহানারা বেগম লাকী
রিটার্নিং অফিসার ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বিকভাবে পৌরসভা নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।