আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যাল‌য়ে ছোট স্বপ্ন নতুন ক‌মি‌টির কার্যক্রম শুরু”

মো: ইম‌তিয়াজ আহ‌ম্মেদ 
ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যালয় প্রতি‌নি‌ধি রাজশাহী :
রাজশাহী‌তে প্রথম প্রতি‌ষ্ঠিত বেসরকারি বিশ্ব‌বিদ্যালয় ব‌রেন্দ্র বিশ্ব‌বিদ্যালয়। যেখা‌নে শিক্ষার পাশাপ‌শি বি‌ভিন্ন সামা‌জিক সংগঠন সামাজিক কা‌জে অংশ গ্রহণ ক‌রে থা‌কে ।সেরকম এক‌টি সংগঠন ছোট স্বপ্ন। যা প্রায় অর্ধ যুগ ধ‌রে সামা‌জিক কা‌জে অংশগ্রহণ ক‌রে আস‌ছে । বিগত ২৫ জানুয়া‌রি এক স‌ম্মেল‌নের মাধ্য‌মে নতুন ক‌মি‌টি অনু‌মোদন পায়। উক্ত ক‌মি‌টির সভাপ‌তি হি‌সে‌বে ম‌নো‌নিত হয় আব্দুল্লা আল হাসান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হি‌সে‌বে ম‌নো‌নিত হন মে‌হেদি হাসান বাবু। ক‌মি‌টি ঘোষণার প‌রে আজ ৩০ জানুয়ারি বেলা ১১ টার সময় নতুন ক‌মি‌টির সদস্যরা তালাইমারি‌তে পথ‌শিশু‌দের সা‌থে সাক্ষাৎ ও খাবার বিতরণ করেন । এ সময় উপ‌স্থিত ছি‌লেন ক‌মি‌টির নতুন সভাপ‌তি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লা আল হাসান ও ‌মে‌হে‌দি হাসান বাবু সহ অন‌্যান্নরা। এক সাক্ষাৎকারে ক‌মি‌টির সভাপ‌তি আগামীর সংবাদ কে জানান তারা পথ‌শিশু‌দের মা‌ঝে কাজ ক‌রেন তা‌দের শিক্ষার আ‌লো দেখা‌তে চান।তি‌নি আ‌রো ব‌লেন এ ধর‌নের কাজ আগামী‌তে আ‌রো বেগবান হ‌বে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ