রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :
প্রথম বারের মতো দেশের সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার (১১ই জানুয়ারি) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একটানা হার্ডিঞ্জ মিলনায়তনে প্রকাশ্যে লটারীরর মাধ্যমে ১৩২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিদের মধ্য থেকে ৩৫৫ জন প্রতিযোগিদের ভর্তির জন্য নির্বাচন করেছে বিচারক বৃন্দ। এসময় অপেক্ষারত পাঁচ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবক নারী পুরুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন ও বিদ্যালয়ের মাঠে। মিলনায়তনে ও বিদ্যালয়ের মাঠে সকলের দেখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ডিজিটাল বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করে দেখা ও নির্বাচিতদের নাম জানার সুযোগ করে দেন। লটারি পদ্ধতিতে ভর্তির বিষয়ে এখন পর্যন্ত কারোর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি সেই সাথে এ’বিষয়ে কোন বিতর্ক হয়নি। ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও লটারী পরিচালনা করেন ধামরাই উপজেলার নির্বাহীঅফিসার মোহাম্মদ সামিউল হক।এ’সময আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইসরাক রহমান,উপজেলা একাডেমি সুপার ভাইজার আইরিন সুলতানা, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মোঃ শহীদুল্লাহ্, ও শিক্ষক মোঃ মুখলেছুর রহমান প্রমূখ। লটারী বক্সে প্রতিযোগিদের ক্রমিক নং স্লিপ ফেলে চলন্ত বক্স থেকে শিক্ষার্থীদের দিয়ে একে একে স্লিপ উঠিয়ে মাইকে ঘোষনা দেওয়া হয় নির্বাচিত নির্বাচিত ভর্তি প্রার্থীদের নাম।অভিভাবকরা এ’লটারি পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে খুশি। উপস্থিত অভিভাবক সরস্বতী পাল বলেন এই লটারী পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সাধারন ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও সুযোগ লাভ করছে।সকলেরই তো ভাল প্রতিষ্ঠানে লেখা পড়ার ইচ্ছা আছে এই পদ্ধতিতে সে সুযোগ আছে। অভিভাবক মোঃ ওয়ারেছ আলী বলেন- সরকারের এই সিদ্ধান্ত সকলের জন্যই ভালো ,এতে অল্প মেধাবীরা বঞ্চিত হবে না ,সুযোগ পাবে বলেন। এই ভর্তি লটারী পর্যবেক্ষনে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিািডয়ার সাংবাদিক বৃন্দ।শিক্ষাঙ্গনে ভর্তি প্রসঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক বলেন ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষে বলেন-যারা আবেদন করেছে তারাই যোগ্য।এই প্রক্রিয়ায় লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম গ্রহন করা হয়েছে। এতে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে। মেধাবীরা সুযোগ বেশী পেয়ে থাকে,এই লটারী পদ্ধতিতে অল্প মেধাবীরাও ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।তিনি বলেন এমনিতেই বৈশ্বিক মহামারী করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে যেহেতু পরীক্ষা কার্যত্রম টি নেওয়া সম্ভব হচ্ছে না ।এখনো শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় কোনো কার্যক্রম নেই।এই সময়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে যাতে ব্যঘাত না ঘটে যাতে সময় মতো তারা ভর্তি হতে পারে একারনেই সরকার এমন ভর্তি কার্যক্রম গ্রহন করেছে।উল্লেখ্য- ৬ষ্ঠ শ্রেণীর থেকে ৯ম শ্রেণীতে ভর্তির জন্য ১৩২৬ টি আবেদন জমা পরে । কিন্তু ৬ষ্ঠ শ্রেণী ৩০০ জন,সপ্তম শ্রেণীতে ১০ জন,৮ম শ্রেণীতে ১৭ জন,নবম শ্রেণীতে ২৮ জন শিক্ষার্থী ভর্তি হইতে পারবে। ১৩২৬ জন আবেদনের প্রেক্ষিতে সর্বমোট ৩৫৫ জন শিক্ষার্থী ভর্তি হইতে পারবে। পৌর শহরে প্রাণ কেন্দ্রে হার্ডিঞ্জ সরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করানোর আশায় অভিভাবকরা লটারি জয়ের অপেক্ষায় দীর্ঘ সময় বিদ্যালয়ের মাঠে অপেক্ষায় প্রহর গুনছিলেন।