আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

উল্লাপাড়ায় অবৈধ ইটের ভাটা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক :

উল্লাপাড়ায় অবৈধ ইটের ভাটা উচ্ছেদ শুরু হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের একটি টিম এই উচ্ছেদ অভিযান চালান।
ইটের ভাটার মালিকেরা দীর্ঘ দিন ধরে সরকারি আদেশ অমান্য করে অবৈধ ভাবে এই ইটের ভাটা চালিয়ে আসছিল। সরকার বারবার তাদের নোটিশ দিলেও মালিকেরা তা অমান্য করে।
সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ার এম আর ব্রিকস, রুহিতন ব্রিকস, কথা ব্রিকসসহ ৫টি ইটের ভাটা গুজরিয়ে দেয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ