আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পর্নোগ্রাফি রোধে পাবনার ভাঙ্গুড়ার বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও শরৎনগর বাজারে অবস্হিত বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এর সদস্যরা সোমবার পর্নোগ্রাফি বিরোধী অভিযানে,,পর্নো ছবি, সিডি ও কম্পিউটার তল্লাসি করেছে।ভাঙ্গুুড়া থানার ওসি নাজমুল হক (তদন্ত) সাংবাদিকদের জানান, আজ ৪ -১-২০২১ তারিখ সোমবার বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ওসি নাজমুল হকের পরিচালনায় তার সঙ্গীয় ফোর্সের সাথে নিয়ে ভাঙ্গুড়া বাজার ও শরৎ নগর বাজারের বিভিন্ন মার্কেটের মোবাইলের দোকান, কম্পিউটারের দোকান, কম্পিউটারে মোবাইল গান লোডের দোকান সহ বেশ কিছু দোকানে তল্লাসি চালানো হয়। এ সময় ওসি নাজমুল হক বলেন বিদেশী সংস্কৃতির আগ্রাসন ও সমাজের অপসংস্কৃতি রোধে ওমানুষের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে মাঝে, মাঝেই এ অভিযান পরিচালনা করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ