আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে ৫’শতাধিক দুস্থকে শীতবস্ত্র দিলেন নবনির্বাচিত পৌর মেয়র তরু লোদী

নুপুর কুমার রায়,শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫’ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা মনির আক্তার খান তরু লোদী।

শনিবার (২রা জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদীর নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনু লোদী, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান এ্যাপোলো, হাবিবুল হক সাব্বির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসলাম শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সীমান্ত লোদী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক আকন্দসহ দলীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন,
‘তীব্র শীতে অনেক অসহায় মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট লাঘবে নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পৌরবাসীসহ এলাকার অসহায় জনমানুষের বিপদে আপদে সাধ্যমতো তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ