মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:
নাম তার মোঃ জহিরুল ইসলাম । চাকুরী করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালক পদে , অথচ ‘ভিসি-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষক -শিক্ষার্থী’ কাউকেই তোয়াক্কা করেন না তিনি । যখন যার সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ করেন । নিজ বিভাগের উর্ধ্বতনের নির্দেশ অমান্য করা , সহকর্মী চালকদের সাথে অশালিন আচরণ, গালিগালাজ , নিরাপত্তা প্রহরীকে মারধরের হুমকি দেয়া সহ
আরো অসংখ্য অভিযোগ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে ।
বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণী কর্মচারী পরিষদকে কাজে লাগিয়ে , সহকর্মী কয়েকজন ড্রাইভারকে সাথে নিয়ে আলাদা কোরাম সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা ও পরিবহন বিভাগকে অচল করার চেষ্টা করে আসছেন তিনি । উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কাজের নির্দেশ দিলে তিনি অধিকাংশ ক্ষেত্রেই তা অমান্য করেন এবং প্রায়ই কাজ করতে সরাসরি অস্বীকৃতি জানান ।
গত ২৭-০৯-২০ তারিখে জাককানইবি পরিবহন পুলের সহকারী রেজিষ্ট্রার আবদুল্লাহ আল মামুন কে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ ,বেয়াদবী, সীমাহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও তাকে মানসিক ভাবে হেনস্থা করেন । এসময় তাকে উক্ত ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটুক্তি করতেও শোনা যায় ।
গত ০৪-১১-২০ তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত আনসার সদস্য মাহমুদুল হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করার হুমকি দেয় ।
এছাড়াও তিনি বরাবরই বেয়াদবি , কটুক্তি , উচ্চবাচ্য , স্বেচ্চাচারী আচরণ, কাউকে তোয়াক্কা না করা ইত্যাদি বিষয়ে ধৃষ্টতা প্রদর্শনে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেন না , যা আইন শৃঙ্খলা পরিপন্থী । তিনি প্রায়ই মাদকাসক্ত ,উন্মাদ ও মাতালের মতো আচরণ করেন । তাই ড্রাইভার জহিরুল ইসলামের ডোপ টেষ্ট করা একান্ত প্রয়োজন বলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অফিসার অভিমত অ
ব্যক্ত করেছেন ।
উপরোক্ত বিষয়গুলো অবহিত হয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তর থেকে গত ২০-১২-২০ তারিখে , রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ড্রাইভার জহিরুল ইসলামকে , তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে না ,তা জানতে চেয়ে একটি ‘কারণ দর্শানোর নোটিশ’ দেয়া হয় ।
এই বিষয়ে ড্রাইভার জহিরুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ,” কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আমি জাককানইবি রেজিষ্ট্রার ড. হুমায়ুন কবির বরাবর প্রেরণ করেছি । আমার বিরুদ্ধে সব আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট ।