আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে দেওয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :

ফুটবলে বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে আত্রাই উপজেলার সিংসাড়া বাজার কমিটির আয়োজিত দেওয়ান মহসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল ৩ টায় আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ গ্রহণ করে। আজ দীঘা ব্রীজ বাজার ফুটবল একাডেমি বনাম নন্দলালী স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৫-৪ গোলে দীঘা ব্রিজ বাজার ফুটবল একাডেমি বিজয়ী হয়।

সিংসাড়া বাজার কমিটির সহ-সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ-৬( আত্রাই- রানীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, রানীনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আক্কাস আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট পরিচালনা করেন আব্দুর রশিদ শেখ, তোজান্মেল হক ডাব্লু ও আব্দুল হামিদ। এ সময় খেলায় অংশ গ্রহনকারী সকল খেলোয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ