আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বিজয়ের দিবসের প্রথম প্রহরে “আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী” সংগঠনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

সাজন বড়ুয়া সাজু :

১৬ই ডিসেম্বর, আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির গর্বের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশের দিন। ১৯৭১ সালের এ দিনে দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধ শেষে বিজয়ী বাংলাদেশের মানুষ মাথা তুলে দাঁড়ায়। আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ।

যাদের আত্মদানের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, আজকের এই বাংলাদেশ, যাদের জীবনের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কৃতজ্ঞতা প্রকাশ করতে কক্সবাজার জেলা সদর কেন্দ্রিয় শহিদ মিনার,উখিয়া উপজেলা কেন্দ্রিয় শহিদ মিনার ও চকরিয়া কেন্দ্রিয় শহিদ মিনারে আজ ভোর বেলায় ঐক্য বদ্ধ ভাবে শ্রদ্ধাঞ্জলি নিয়ে মহান বিজয় দিবস পালন করেছেন কক্সবাজার জেলার মানবতার পূজারী তরুণ-তরুণীদের নিয়ে নব গঠিত সংগঠন
“আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” কক্সবাজার জেলা।
“আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী ” সংগঠনের পক্ষ থেকে কক্সবাজার জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন,টাবু বড়ুয়া জয়,প্রণব বড়ুয়া আবির,প্রিজন বড়ুয়া জয়,সায়ন বড়ুয়া এবং সাগর বড়ুয়া।

উখিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন,সুভম বড়ুয়া, নিপন বড়ুয়া,নান্টু বড়য়া, সুব্রত বড়ুয়া,শিবলু বড়ুয়া, সৈকত বড়ুয়া,কানন বড়ুয়া,মিটন বড়ুয়া, সুজয় বড়ুয়া।

চকরিয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন দিপ্ত চৌধুরী, রিফা বড়ুয়া, পুষ্পা বড়ুয়া, বিধান বড়ুয়া, চয়নিকা বড়ুয়া।
শ্রদ্ধাঞ্জলি নিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়।

“আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” নবগঠিত সংগঠনের উদ্ধোক্তা ও আহ্বায়ক তিষ্যানন্দ ভিক্ষু জানিয়েছেন,”wr are cox’s bazar buddhist youth” একটি সামাজিক,অরাজনৈতিক, স্বেচ্ছা সেবী ও মানব কল্যাণ মুলক সংগঠন। আমাদের সংগঠন সমাজের নবীন প্রজন্মকে নিয়ে সমাজ তথা দেশের কল্যাণের জন্য কাজ করবে।
“আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” সংগঠন রাষ্ট্রীয় সকল দিবস যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিপালন করবে।

আগামি ০৮জানুয়ারি ২০২১ ইং,বিকাল বেলায়, উক্ত সংগঠনের প্রধান কার্যালয়ঐতিহাসিক রাং-উ রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ১০১ জন সদস্যদের নিয়ে কমিটির অনুমোদন দেওয়া হবে এবং কক্সবাজার জেলার বৌদ্ধ তরুণ-তরুণীদের নিয়ে এক বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্টিত হবে।
“আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী” সংগঠনের ১০১ জন সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ও বৌদ্ধ মহাসম্মেলনে সবাইকে উপস্থিত থেকে সম্মেলন সফল করার মানসে সকল কে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত সংগঠনের আহ্বায়ক কমিটি এবং সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ