আজ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ ইং

পরীক্ষা নয়, চলমান শিক্ষাবর্ষে অটো প্রমোশন চায় জাককানইবি শিক্ষার্থীরা

মোঃ আরাফাত রহমান:জাককানইবি প্রতিনিধি:

বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১৭ মার্চ ২০২০ থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর ব্যাতিক্রম নয় । দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশনজটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের । এরই পরিপ্রেক্ষিতে চলমান শিক্ষাবর্ষে চতুর্থ বর্ষে অটো প্রমোশনের দাবি জানিয়েছে জাককানইবি শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টি । বন্ধ রয়েছে সকল প্রকার একাডেমিক কার্যক্রম । ফলে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে । কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তার কোন নিশ্চয়তা নেই । তাই অনাকাঙ্খিত সেশনজট এড়াতে অবিলম্বে অটো প্রমোশনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্ৰুপ ‘JKKNIU’ – তে দীর্ঘদিন ধরেই তারা এই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ দিয়ে আসছে । এই মুহুর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সশরীরে উপস্থিত হয়ে প্রশাসনের কাছে দাবি জানাতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই এটি নিয়ে তুমুল বিতর্ক চলছে ।
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জাহিদ মির্জা বলেন , “দীর্ঘ ছুটিতে আমাদের অনলাইন ক্লাস যথার্থ ভাবে হয়নি । তাই এখন পরীক্ষার ঘোষনা দেয়া হলেও সব বিভাগে পরীক্ষা নেয়া সম্ভব নয় । কিছু বিভাগে অনলাইন ক্লাস মোটামুটি ভাবে নেয়া হলেও অধিকাংশ বিভাগে তা হয়নি । সুতরাং পরীক্ষা নেয়ার পরিবর্তে অটো প্রমোশন দেয়াই হবে যৌক্তিক সিদ্ধান্ত “

এ বিষয়ে অপর এক শিক্ষার্থী বলেন,” করোনা মহামারীর এই দীর্ঘ ছুটিতে অনলাইনে ক্লাসের অনুমতি থাকলেও পরীক্ষা নেয়ার কোন অনুমতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তা ছিল না । এতে করে সম্পূর্ণ সুপরিকল্পিত ভাবে আমাদেরকে সেশনজটের দিকে ঠেলে দেয়া হয়েছে । শিক্ষা মন্ত্রণায় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসিনতা ও অপরিকল্পিত সিদ্ধান্তই এর জন্য দায়ী ।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফোরাম জাককানইবি এর সাংগঠনিক সম্পাদক বলেন ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই চতুর্থ বর্ষে অটো প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে । আমাদের বিশ্ববিদ্যালয় চাইলে সে পদ্ধতি অনুসরণ করতে পারে “

প্রসঙ্গত , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে । এতে বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নাল মূল্যায়ন হবে ৫০ নাম্বারের এবং পূর্ববর্তী ফলের উপর ভিত্তি করে নাম্বার দেয়া হবে ৫০ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ