আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ৪বছরের শিশু নিহত

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় তোয়া খাতুন(৪)নামের এক শিশু নিহত হয়েছে। নিহত তোয়া খাতুন উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের আলী আকবরের মেয়ে ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের আলী আকবরের মেয়ে তোয়া বাড়ী থেকে বের হয়ে এলাকার আ লিক সড়ক পাড় হওয়ার সময় করিমন নামক ইঞ্জিণ চালিত গাড়ি এসে তাকে চাপা দিলে তোয়া খাতুন গুরুতর আহত হয় । পরে তাকে এলাকার চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে মারা যায়।
শাহজাদপুর থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহজাদপুর থানার এসআই এসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ