আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সুজানগরের কামাল পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা 

সুজানগর উপজেলা প্রতিনিধি,পাবনা:

পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কামাল পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী শেখের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কামাল পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য সচিব আরশেদ আলী শেখ, অভিভাবক সদস্য শারমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুর রাজ্জাক। পরিচিত সভায় শিক্ষক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ