আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

নওগাঁ আত্রাইয়ের পুলিশ গ্রাহক সেজে পল্লী বিদ্যুৎ মিটার সহ আটক এক

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই থানা পুলিশ পল্লী বিদ্যুতের গ্রাহক সেজে কৌশলে চুরি যাওয়া মিটার উদ্ধার করেছে। এ সময় পল্লী বিদ্যুতের মিটার চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার আবুল হোসেনের ছেলে পাপ্পু হোসেন (২৩)। তাকে বুধবার সন্ধায় ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত এক দেড় মাসে উপজেলার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে মিটার চুরির হিড়িক পড়ে যায়। চোরেরা এসব মিটার খুলে নিয়ে গিয়ে সেখানে মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে তারা মোটা অংকের টাকা চেয়ে বসে। অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে এসব মিটার উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্ট স‚ত্রে জানা গেছে।
গত নভেম্বর মাসের শেষের দিকে আত্রাই উপজেলা চেয়ারম্যানের ইটভাটা, নাহার গার্ডেন কমপ্লেক্্র ও রসুলপুর চালকলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে প্রায় ১২ টি মিটার চুরি হয়ে যায়।প্রত্যেকটি স্থানেই চোরেরা মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ