আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পুঠিয়ার গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার কাজের উদ্বোধন করলেন ইউএনও 

জিয়াউল কবীর স্বপন, রাজশাহী ব্যুরো :

মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর পুঠিয়ায় ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ আজ শনিবার এ সব ঘর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।প্রাথমিক ভাবে উপজেলার ৫৪ টি পরিবারকে এসব ঘর উপহার দেয়া হবে বলে জানা গেছে।
বিষয়টিকে অকল্পনীয় উল্লেখ করে তিনি ভূমিহীনদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন সহ গৃহহীনদের ঘর নিজ নিজ জায়গা দলিল সহ দিয়ে এলাকা টিকে একটি আদর্শ গ্রাম করে দেয়া হবে বলে তিনি জানান।

ইউএনও’র সাথে ছিলেন পুঠিয়া রাজশাহীর সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মৌসুমি রহমান, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফ খান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। উদ্বোধন কাজ ওয়া লোচনার আগে দোয়া অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সৃূত্র জারিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ