শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আজ শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র আয়োজনে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে শাহজাদপুরে ক্যান্সারের অপারেশন প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন শাহজাদপুরে কৃতি সন্তান ডা.মো.আমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো.শামসুজ্জোহা,এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন শাহজাদপুরে স্তন ক্যান্সারের অপারেশন হবে। এই আশা নিয়ে বলেছি ক্যান্সার চিকিৎসায় দেশের মধ্যে রোল মডেল হবে আমাদের শাহজাদপুর এবং অন্য দেশের রোগীরা আমাদের এখানে আসবে চিকিৎসা নিতে এটা আমার স্বপ্ন।দুস্থ রোগীদের জন্য ফান্ড করা হবে সেই ফান্ড থেকে দুস্থ রোগীদের সহায়তা করা হবে। ইতি মধ্যে দু’জন স্তন ক্যান্সার রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে এবং
স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য ফান্ড খোলা হয়েছে। শাহজাদপুরের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি আপনাদের সহযোগীতা পেলে ও ফান্ডে অর্থনৈতিক ভাবে সহায়তা করলে উন্নত বিশ্বের মত আমরা ও ক্যান্সার রোগের চিকিৎসা দিতে পারবো ইনশাল্লাহ।