আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পাবনায় র‌্যাবের অভিযানে উদ্ধার অস্ত্র ও ইয়াবা

পাবনা, প্রতিনিধি :

র‌্যাব-১২ (সিপিসি-২ )পাবনা ক্যাম্প অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ১ টি বিদেশী রিভালবার ও ২৭৩৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার ( ১০ নভেম্বর) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ ফায়ার সার্ভিস অফিসের সামনে অভিযানা চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় গোয়ালন্দঘাট থানার মোঃ জালাল শেখের ছেলে সন্ত্রাসী মোঃ শামীম শেখ (২২), একই থানার শাহজাহান শেখের ছেলে মোঃ কামরুল হাসান (১৯) কে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদেন র‌্যাব-১২ (সিপিসি-২ পাবনা) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার ।

তিনি জানান , গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরস্পরপর যোগসাজসে নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র ও মাদকের পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ