আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পুঠিয়া থানা বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :আতিক 

রাজশাহীর পুঠিয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ, পুঠিয়া থানা সূত্রে জানা গেছে ১৮ জন আসামির মধ্যে রয়েছে, দুইজন সাজাপ্রাপ্ত আসামী ,৬জন জি, আর বলে আসামি, ৩ জন সি আর আসামি, ও আরো জানা যায়, দশ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ একজন আসামী, ২০গ্রাম গাঁজাসহ ২ লিটার চোলাই মদ নিয়ে তিনজন আটক ও অন্যান্য একজন আসামী এই মোট ১৮ জন আসামিকে পুঠিয়া থানা আটক করে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ
মোঃ রেজাউল ইসলাম।
এর সাথে কথা বললে তিনি গণমাধ্যম কে জানায় পুঠিয়া থানার মাদকের জিরো টলারেন্স নিয়ে আসতে উপর মহলের অনুমতি সাপেক্ষে বিভিন্ন ধরনের আসামিও মাদকাসক্ত, মাদক কারবারি সহ যারা অপরাধের সাথে জড়িত তাদের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
এবং তিনি আরও নিশ্চিত করেছেন ১৮ জন আসামিকে গ্রেপ্তারের পরে আজকে বিকাল তিনটায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ