আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে ০২ টি মামলার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

শাহজাদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। ২ টি মামলার উদ্ধার করা মাদকদ্রব্য আজ মঙ্গলবার(১০ নভেম্বর) সকালে শাহজাদপুর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহিন কনক এর উপস্থিতিতে আদালত প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

দুটি মামলার ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামত ৪০ কেজি গাজা ও আটশত বাহাত্তর (৮৭২) পিচ ইয়াবা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উক্ত মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক আসলাম হোসেন, জিআরও মোঃ রশিদুল ইসলাম, শাহজাদপুর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, আঃ মান্নান, মালখানার মুন্সী মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ