সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ
সিরাজগঞ্জেরর কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের খাষশুড়িবেড় এলাকায় অভিনব কায়দায় মাজারের কথা বলে এক মহিলার নিকট থেকে হাতিয়ে নিলো দশ হাজার টাকা।
সোমবার(৯ই নভেম্বর) দুপুরে খাষশুড়িবেড় এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাজেদার নিকট হতে বিভিন্ন ধর্মীয় অজুহাতে হাতিয়ে নেয় ১০ হাজার টাকা।
প্রতারণার স্বীকার মাজেদা বলেন-“সাদা ধুতি পড়া কালো করে উঁচু -লম্বা একজন লোক এসে বিভিন্ন ধর্মীয় কথা বার্তা বলে,ক্ষতি করার ভয় দেখিয়ে দশ হাজার টাকা হাতিয়ে নেয়।পরে দুটো সাদা পাথর হাতে দিলে মাজেদা হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে,এ সুযোগেই হাতিয়ে নেয় টাকা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্হার সৃষ্টি হয়েছে।ঘটনার পর পরই বেরিয়ে আসতে থাকে নানা কথা,শোনা যায় উপজেলার চরাঞ্চলে সাধারণ মহিলাদের বিভিন্ন ধর্মীয় ভয় ভীতি, অযুহাত, প্রলোভন দেখিয়ে করা হচ্ছে প্রতারণা।হাতিয়ে নিচ্ছে লক্ষ টাকা।
এ বিষয়ে এলাকায় মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করার কার্যক্রম চলছে।সেই সাথে অপরিচিত লোক দেখলে স্হানীয় প্রশাসন অথবা জনপ্রতিনিধি কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।