আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বিশা ইউনিয়নের চেয়ারম্যান উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আ’লীগ আয়োজিত বিশা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৮ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান আফছার আলী, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সরদার সোয়েব, স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুইট দত্ত, কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, মহিলালীগ ভারপ্রাপ্ত সম্পাদিকা জায়েদা বেগম, বিশা ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শিপনসহ আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সন্ত্রাসী তোফা এবং তার বাহিনীকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ