শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর,শাহজাদপুর,সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে-৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত।
আজ শনিবার ৭/১১/২০২০/জাতীয় সমবায় দিবস-উপলক্ষে সকাল ১০ টার সময় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমবায় দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন মোঃ লিয়াকত আলী,উপজেলা সমবায় অফিসার মোঃ মারুফ হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পদাক মোঃ আমিরুল ইসলাম শাহু,বাংলাদেশ মিল্ক ভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,প্রমুখ।