মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করে কার্টুন প্রদর্শন করায় ফ্রান্সের বিরুদ্ধে গোদাগাড়ী মুসলিম যুব সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৬ নভেম্বর) শুক্রবার বিকেল চারটার দিকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনে ফ্রান্সের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ধর্মপ্রাণ মুসল্লীরা।
এই সময় উপজেলার প্রতিটি মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ বিপুল পরিমান সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা এ প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।
মিছিল ও প্রতিবাদ সভা থেকে ফ্রান্সের দূতাবাসকে বহিষ্কার এবং ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে এর আগেও যারা ব্যঙ্গচিত্র করেছিল ফেরাউন নমরুদ এরা কেউ দুনিয়ার বুকে বেশিদিন টিকতে পারে নাই আল্লাহ তাআলা তাদের এই পৃথিবীতেই শাস্তি দিয়েছিলেন।
উপস্থিত জনসমাবেশে বক্তারা বলেন , আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ফ্রান্স সরকারের মদদে ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের দুঃসাহস দেখাই মুসলিম উম্মার উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।
মিছিলকারীদের দাবি , “যারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে।”
মাওলানা আব্দুল গফুর আল মাদানী
সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহীদুল্লাহ, গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বকুল,হাটপাড়া জামের মসজিদের খতিব আব্দুল মোঃ আব্দুল হাকিম , পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শরিফুল ইসলাম ।