আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সুজানগরে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

সুজানগর উপজেলা প্রতিনিধি পাবনা:

উপজেলা পরিষদের উদ্যোগে এসএসসি,জেএসসি ও পিইসি ২০১৯ এ মেধা ও সাধারণ কোঠায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ ও কৃতি শিক্ষার্থী রা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ