আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সুজানগরে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয়

 

শেখ রেজাউল করিম রুবেল সুজানগর উপজেলা প্রতিনিধি, পাবনা:

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্যমূল্যে চিনি, সয়াবিন তেল,মশুর ডাল ও পেঁয়াজ বিক্রি করছে। মেসার্স লিটন স্টোরের স্বত্বাধিকারী লিটন জানান, সুজানগর উপজেলা ও মাঝে মধ্যে পাবনা সদর উপজেলা ও আমরা ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করে আসছি, এতে করে বিভিন্ন এলাকার গরীব মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে পারছি। এসময় সুজানগরের জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় এবং তারা বলেন টিসিবির পণ্য যদি সব সময় এভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়া হয় তাহলে হয়তো বর্তমানে দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষ অনেক উৎসাহিত হবেন এবং এই সংকট থেকে মানুষ উত্তরণ পাবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ