মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ -৬ উপ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগ আহষানগঞ্জ, কালিকাপুড়,হাটকালুপাড়া ও বিশা ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা ও ঝটিকা মিছিল বেরকরে।
জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এর নির্দেশে আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগ বিভিন্ন বাজারে পথসভা ও ঝটিকা মিছিল করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল, সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম রাফি, সহ সভাপতি শওকত, সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ রউফ রইচ,সাধারণ সম্পাদক সোহেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই, বক্তারা জনগনের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চান।