মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ের খোলাপাড়াগ্রামের হাজী মোঃ রফিকুল ইসলাম (৬৮) নামের এক বৃদ্ধ ব্যক্তি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। পরিবাবের ধারণা তাকে অপহরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায়।
জানা যায়, আত্রাইয়ের এক সময়ের বিশিস্ট ব্যবসায়ী ও আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের বাড়ির মালিক হাজী রফিকুল ইসলাম গত শুক্রবার এশার নামাজ পরার পরে খোলাপাড়া মসজিদে তাবলীগি জামাতের কার্যক্রমে অংশ গ্রহণ করেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি ১০ মিনিট পরে আসছি বলে মসজিদের বাহিরে যান। এর পর মসজিদ থেকে বের হয়ে তিনি আর বাসায় পৌঁছেনি। দীর্ঘ সময় পর্যন্ত বাসায় না পৌঁছায় তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সকলের মাঝে আতংক ছড়িয়ে পরে। রাত থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে তাকে আর পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাজী রফিকুলের স্ত্রী দৌলতুন্নেছা শনিবার সকালে আত্রাই থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার পর থেকে আমরা মোবাইল ট্রাকিংসহ বিভিন্ন ভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যেই পুলিশের সকল শাখায় মেসেজ প্রেরণ করা হয়েছে।