আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নোয়াখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সুজানগরে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

 

সুজানগর উপজেলা প্রতিনিধি শেখ রেজাউল করিম রুবেল, পাবনা:

নোয়াখালী সহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচির পালন করা হয়।আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমালের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ