আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

 

শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছর বয়সী একটি বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামি অভিযুক্ত মোঃ লায়োম মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মে সকাল ১১টায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নগর বায়ড়া গ্রামের মোঃ বাচ্চু ফকিরের বাক প্রতিবন্ধী শিশু কন্যাকে প্রতিবেশী লায়ম মন্ডল (৫৫) একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধী শিশুটির মা মোছাঃ কাজলী খাতুন মেয়েকে খুঁজতে বেড়িয়ে বিষয়টি দেখে ফেলে। কাজলী খাতুনকে আসতে দেখে বৃদ্ধ লায়োম মন্ডল দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটির মা মোছাঃ কাজলী খাতুন বাদী হয়ে ২জুন লায়োম মন্ডলকে আসামি করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ প্রচেষ্টা মামলা করে। লায়োম মন্ডল এক‌ই গ্রামের মৃত ফজর আলী মন্ডলের ছেলে, ঘটনার পর থেকেই অভিযুক্ত লায়োম মন্ডল পলাতক ছিল।

তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত চন্দ্র বর্মণ লায়োম মন্ডলের অবস্থান সনাক্ত করে।

গতকাল সোমবার ভোরে এস‌আই জয়ন্ত, এএসআই মনসুর সহ পুলিশের একটি দল নারায়ণগঞ্জের বন্দর থানার উদ্দেশ্যে র‌ওনা হয়। দুপুরে একটি বাসাবাড়ি থেকে অভিযুক্ত লায়োম মন্ডলকে আটক করা হয়। গতকাল সোমবার রাতে লায়োম মন্ডলকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।

শাহজাদপুর থানার উপপরিদর্শক এস‌আই জয়ন্ত চন্দ্র বর্মণ জানান, অভিযুক্ত লায়োম মন্ডলকে আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতে হাজির করা হলে সে ম্যাজিষ্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ