আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং

এডভেঞ্চার লঞ্চে কন্যা শিশুর জন্ম, লঞ্চ মালিকের নির্দেশে মা-বাবা সহ আজীবন লঞ্চ ভ্রমণ ফ্রি

 

খান ইমরান :

ঢাকা বরিশালগামী বিলাস বহুল লঞ্চ এডভেঞ্চার-৯ এ একটি ফুটফুটে মেয়ে বাচ্চার জন্ম হয়েছে।

৩ অক্টোবর শনিবার ঢাকা থেকে বরিশাল ফেরার পথে এই নবজাতক শিশুটির জন্ম হয়। এডভেঞ্চার-৯ এ কন্যা শিশু জন্মের খবর পেয়ে নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি ওই কন্যা সন্তান ও তার বাবা মায়ের এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন। এবং তার বাবা মাকে বিশেষ মর্যাদায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোঃ ফোরকান হাওলদার, মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সারে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে এডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম কন্যা সন্তানটির নাম তার নামের সাথে মিলিয়ে রাখেন নুসাইবা। নবজাতক ও তার পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মোহম্মদ ফোরকান হাওলাদার’র নম্বরে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোঃ নিজাম উদ্দিন সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ