মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০ এর পরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩শে সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম সহ অন্যান্য অফিসারবৃন্দ সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন।