আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মুজিব বর্ষ উপলক্ষে  গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর  জন্মশতবার্ষিকী  উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে  রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে  হাতুড় মহাদেবপুর শাখার  আয়োজনে  শাখা চত্বরে ফলদ, বনজ ঔষধী গাছের চারা রোপণ ও চারা বিতরণের  মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করা হয়। এর পর শাখায় বাৎসরিক নিরীক্ষানের আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক নওগাঁ’র যোনাল ম্যানাজার মল্লিক বক্তিয়ার হোসেনে  ।

এসময়  এরিয়া ম্যানেজার সেলিম পারভেজ, অডিট টিম লিডার আব্দুর রশিদ , শাখা ব্যবস্থাপক দুরুল হুদা, সহকারী  অডিট অফিসার আব্দুর রশিদ মোল্লা  ও আতিয়ার রহমান , সহ অত্র শাখার  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ