আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

হঠাৎ মরদেহ উঠে বললো আমি জীবত

শেখ নাফিজ (তপন)
মরদেহ ভেবেছিল সবাই, খবর দেয়া হয় পুলিশকেও। হঠাৎ ঐ ব্যক্তি উঠে বললো,সে মরে নি বেঁচে আছে। সোমবার সকালে রাজশাহীর শালবাগানে এলাকায় এমন ঘটনা ঘটে। ঘটার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তির নাম মিঠুন। তার বিরুদ্ধে বিভিন্ন চুরির অভিযোগ আছে। গতকাল এক নির্মাণাধীন বাড়িতে ব্যাটারি চুরি করে সে। কিন্তু সমস্যা তৈরি হয় পালানোর সময়, দেয়াল টপকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় খালের পানিতে। উদ্ধার পর মিঠুন জানাই, রাতে সে অতিমাত্রায় নেশা করে এবং বেসামাল অবস্থায় চুরি করতে যায় তাই ঠিকমত পালাতে পারেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ