আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে ধামরাইয়ে ছাত্রলীগের আলোচনা সভা

সাদ্দাম হোসেন :

ধামরাই উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে রবিবার(৩০ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো. আদনান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ(এমপি), সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি মো. সাইদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

আলোচনা সভায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, “বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দুর্নীতি ও অন্যায় অনাচার মুক্ত এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখতেন যেখানে প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার পেত এবং মাথা উঁচু করে বাঁচতে পারতো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এদেশের কিছু পাকিস্তানের দালাল ও কিছু স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম ও নৃশংসভাবে হত্যা করে৷ তাদের উদ্দেশ্য ছিল এদেশকে পাকিস্তানের একটি অংশে পুনরায় পরিণত করা, দেশে অন্যায় ও অরাজকতার শাসন কায়েম করা, দেশের সর্বত্র দুর্নীতিকরণ ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পর তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিল।”

এসময় তিনি আরো বলেন, “১৯৮১ সালে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা পুনরায় আমাদের দেশে ফিরে আসেন। তিনি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকে আন্দোলন করেছেন। পক্ষান্তরে বিএনপি জামাত জোট বাংলাদেশের মানুষের অধিকার হনন করেই ক্ষান্ত হয়নি বরং তারা এদেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন দেশেও পরিণত করে তুলেছিল। তারা এদেশকে বিদেশী মহলের কাছে বিক্রি করে দিয়েছিল।”

এসময় সাইদুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তাবায়ন ও আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার জন্য কাজ শুরু করেন। তার সুনিপুণ ও সুদক্ষ নেতৃত্বে আজ বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে৷ দুর্নীতিপূর্ন একটি রাষ্ট্রকে বিশ্বের অন্যতম একটি উন্নয়শীল রাষ্ট্রে পরিণত করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা৷ আজ আমরা এই মুজিববর্ষে দাঁড়িয়ে একটি উন্নয়নশীল বাংলাদেশ শুধুমাত্র তার জন্যই দেখতে পারছি।”

এসময় তিনি তার প্রত্যাশা ব্যক্ত করে আরও বলেন, “আমাদের স্বপ্ন যখন মাননীয় প্রধানমন্ত্রী শতবর্ষী হবেন, যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর শততম জন্মবার্ষিকী পালন করবো তখন আমাদের দেশ বিশ্বের অন্যতম একটি উন্নত দেশে পরিণত হবে।তাই আমরা চাই এবং সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেনো আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন বেঁচে থাকুক৷”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ, ধামরাই উপজেলা ছাত্রলীগ, ধামরাই পৌর ছাত্রলীগ ও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ