আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে ভুয়া র‍্যাব সদস্য আটক

 

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)এর কাশিমপুর থানায় ১ জন ভুয়া র‍্যাব আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। গতকাল রাত ২২ই আগস্ট শনিবার রাত আনুমানিক ১০ টার সময় কাশিমপুর থানাধীন ডোমনা বাগান বাড়ী চেয়ারম্যান বাড়ি নতুন বাজার থেকে তাকে আটক করেন।ভুয়া র‍্যাব অফিসার পরিচয়দানকারীর নাম মোঃ সাইফুল ইসলাম (৪২) তার পিতা মৃত সুরুজ মিয়া।তার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মৌকরা গ্রামে। সে আশুলিয়া থানাধীন ভাদাইল রফিকুল ইসলামের বাসায় ভাড়া থাকতো। ঘটনার দিন ভোগনা বাজার এলাকায় মুদি দোকানি মোঃ নুর নবী (৫৫) এর দোকানে গিয়ে তার নামে ৮/১০ টি মামলা রয়েছে বলে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। মুদি দোকানী নুর নবী নিরুপায় হয়ে ডাক-চিৎকার করলে আশেপাশের দোকানদার এগিয়ে আসলে তার সাথে তারা পালানোর চেষ্টা করেন কিন্তু ৩ জন পালিয়ে গেলেও সাইফুল ইসলাম পালাতে পারে না। জনতা তাকে আটকে রেখে কাশিমপুর থানায় ফোন করলে পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আছে। উক্ত ঘটনায় নুর নবী বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। ২৩ ই আগস্ট রবিবার ভুয়া র‍্যাব অফিসার কে আদালতে প্রেরন করেন কাশিমপুর থানা পুলিশ।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ