আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

পত্নীতলায় আগুন লেগে মুদি দোকান  ভস্মীভূত ৫ লাখ টাকার ক্ষতি

রাব্বী হোসাইন , পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ       

নওগাঁর পত্নীতলায় ইলেকট্রিক শর্ট সার্কিট হতে আগুন লেগে মুদি দোকান পুড়ে  ভস্মীভূত প্রায়  ৫ লাখ টাকার ক্ষতি।
শনিবার ২১ আগষ্ট দিবাগত  রাত আনুমানিক  ১১ টার দিকে আমাইড় ইউনিয়নের সিধাতৈল গ্রামের একটি স্থানীয় দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট  হতে আগুন লেগে পুরো দোকান মূহুর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত  । দোকানের আশে পাশের  বাসায় ও এই আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা  জানান আগুন আগুন চিৎকার  শুনে আমরা ঘুম থেকে উঠে এসে আগুন জ্বলছে দাউ দাউ করে ।ঘটনার সাথে সাথেই   ফায়ার সার্ভিস ও  বিদ্যুৎ  অফিসে খবর দেওয়া  হয়।  বিদ্যুৎ  অফিস  অনেক পরে লাইনটি বন্ধ করেন এবং ফায়ার সার্ভিসও পরে আসে  ততক্ষণে   মুদি দোকানের সকল মালামাল ও আসবাব পত্র পুড়ে ছাই।                               দোকানে মালিক সুজন মালী বলেন দোকানে মুদি মালামাল ও কীটনাশক,সার সহ  আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার পণ্য ছিল, তিনি আরও বলেন  সে অত্যন্ত গরীব মহাজনের নিকট ধারবাকিতে মালামাল  ক্রয় করেছেন এবং বিভন্ন প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে পুজি গঠন করেছেন এখন তিনি হতাশাগ্রস্থ  কিভাবে মহাজনের ও পাওনাদারের টাকা ফেরত দিবেন এবং সংসার চালাবেন।
পত্নীতলা ফায়ার সার্ভিস ইনচার্জ সাইদুর রহমান বলেন খবর পেয়ে সাথে আমরা  ঘটনাস্থলি পৌঁছেছি, তিনি দোকানের ক্ষয়ক্ষতির  প্রতিবেন করেছেন।আগুনের উৎপত্তি হয় ইলেকট্রিক শর্ট সার্কিট এর কারনে এবং এতে দোকান ও দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই, পাশের বাসারও ব্যাপক ক্ষতি হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ