আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বাগমারার গোবিন্দপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আলমগীর হোসেন (বাগমারা প্রতিনিধি):

রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকালে গোবিন্দপাড়া উচ্চবিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে “শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে”।
গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কছিম উদ্দিন সরদারের সঞ্চালনায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে
প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীগের সভাপতি ইন্জিঃ এনামুল হক এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোওয়ার আবুল,বাগমারা উপজেলা যুবলীগ সভাপতি আল-মামুন প্রামানিক।
গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মাস্টার আক্তারুজ্জামান বুলবুল,কেএম গুলবর রহমান,সহ-সভাপতি এ্যাডঃ এনামুল হক,যুগ্ম-সাধারন সম্পাদক মাস্টার আসাদুজ্জামান আসাদ,আবু সাঈদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,৭নং ওয়ার্ড সভাপতি বকুল হোসেন।
সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
সভাশেষে মোনাজাত করেন মাও মোঃ আঃ রশিদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ