আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে সালেহা জালাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

নুপুর কুমার রায়, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের পারকোলা বাজার সংলগ্ন ইমারত মুন্সী জামে মসজিদের সামনে
সালেহা জালাল ফাউন্ডেশনের উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে l

মেডিকেল ক্যাম্পে চারজন এমবিবিএস ডাক্তার বিনামূল্যে গরীব ও অসহায় রোগীদের ফ্রি-চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ ও মাস্ক বিতরণ করেন l

উক্ত ফ্রি-মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: শামসুজ্জোহা, মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনিটারি ইন্সপেক্টর গাজী মো: নাজিম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেনিটারি ইন্সপেক্টর শফিউল হাসান লাইফ,
রিজেন্ট এয়ারওয়েজ কর্মকর্তা কে এম জাফর উজ্জামান, সহকারী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, মাদ্রাসা সুপার মো: শরীফুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র প্রমুখ। উক্ত মেডিকেল ক্যাম্পের সার্বিক সমন্বয় করেন সালেহা জালাল ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক মীর সামিউল ইসলাম সমীর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ