আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

পুলিশ সুপারের বাসভবনের  ড্রেন থেকে ভারসাম্যহীন ব্যক্তির  লাশ উদ্ধার    

 

মতিউর রহমানঃ (পিরোজপুর প্রতিনিধি) 

পিরোজপুর পুলিশ সুপার এর বাসভবনের ড্রেন থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা  পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ড্রেন পরিষ্কার করতে গিয়ে মৃহদেহটি ভাসতে দেখে পিরোজপুর পৌরসভার এক পচ্ছিন্নতাকর্মী। খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃহদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাল মিয়া নামের মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পিরোজপুর শহরে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত বলে জানিয়েছে পুলিশ। সে পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ