আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ইয়াবা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে  গোদাগাড়ী উপজেলার কাদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছেন।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কর্মকর্তারা এই সময় একজন নিকট হতে ৪৫০ পিচ ইয়াবা ও আরেকজনের নিকট হতে ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর নুরুল হুদার ছেলে খুরশেদ(২৪) কে হিরোইন সহ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি  গ্রামের রবিদাসের ছেলে দুলালকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী মডেল থানার হস্তান্তর করা হয়। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে তাদের বিরুদ্ধে দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান  ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ