শেরপুর প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ।
১৫ আগষ্ট শনিবার ৪নং ওয়ার্ডের চকপাঠক বৌবাজার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কোরআন খানি ও জাতির জনক ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদশা মিয়া,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া, শহর আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী, যুগ্ম সাধারণ -সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া,কুদরত মিয়া,সিদ্দিক, জাহিদ হাসান,মন্জু,মালেছ,আল-আমিন, শান্ত প্রমুখ।