মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উপলক্ষে আজ ০৮ আগষ্ট শনিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সভা শুরু পূর্বে শোকের মাস উপলক্ষে সবাই মিলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতার পালন করা হয়।
এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃসুফিয়া খাতুন মিলি,ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা সহ প্রশিক্ষণার্থী ও আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত ছয় জনকে সেলাই মেশিন তুলে দেয়া হয়।