আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

দোহারে আসাফোর পক্ষ থেকে বানভাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শহীদুল্লাহ্ সুমন দোহার উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)র পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে বন্যা কবলিত এলাকা দোহারের পদ্মার পাড়ের বানভাসী মানুষের মাঝে এক হাজার পরিবারকে খাদ্য প্রদান করেন। ৭ই আগষ্ঠ শুক্রবার দুপুরে নারিশা ইউনিয়ন বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)র সভাপতি সাইদুর রহমান সজল।
এ সময় উপস্থিত ছিলেন: আসাফো র সভাপতি ও প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান সাইদুর রহমান সজল ভাই ও সাধারণ সম্পাদক চলচ্চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটন, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুর ইসলাম মানিক, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার হিরণ, ঢাকা জেলার সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক শামীম শিবলু, দোহার উপজেলা আসাফোর সিনিয়র সহ-সভাপতি শাহিন আহসান, নবাবগঞ্জের সভাপতি পাভেল মাহমুদ, দোহার পৌরসভা সভাপতি ফিরোজ ও সাধারণ সম্পাদক নাট্যপরিচালক শেখ সেলিম সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ