আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঝড়ো হাওয়া

রোমান পারভেজ রিফাত :

ঝড়ো হাওয়ায় পাল তুলেছি –
সাথে নিয়ে তোকে!
আর রাতটা মাঝ দরীয়ায়-
দোষ কি আছে তাতে?
ঢেউয়ের সাথে প্রাণ দুলেছে-
সাথে আছিশ তুই!
তাই তো তোকে স্বপ্ন মাঝে-
আলতো করে ছুই!

মেয়ে তুই…
বড়ো অদ্ভুত এক তুই!
চোখ খুলে পাইনা তোকে,
স্বপ্নে তোকে ছুই..!

ঘুমের মাঝে হারিয়ে দেখি-আমি-
মেঘের হাতছানি!
তুই আমার স্বপ্নে আসা-রানী
রঙ-মাখা জলপরী!
মাঝরাতে হুমম..,ঘুম ভেঙেছে-
হারিয়ে গ্যাছিশ তুই-
তাইতো তোকে স্বপ্ন মাঝে,
আলতো আলতো করে ছুই..!!

তুই,
বড়ো অদ্ভুত এক তুই-
চোখ খুলে পাইনা তোকে
স্বপ্নে তোকে ছুই!

মেঘলা দিনে,খুব রঙিন এ-
কুয়াশা মাখা ধোয়া!
বর্ষা মাঝেও খুজে বেড়াই-
শুধুই তোর ছোয়া!!
রামধনু রং উপচে পড়ে-
লজ্জা মুখে তুই,
এই পথে আজ আমরা দু’জন-
আমরা মিলে দুই!!

তুই বড়ো অদ্ভুত এক তুই,
চোখ খুলে পাইনা তোকে-
স্বপ্নে তোকে ছুই!!

দিনের আলোয় খুঁজে বেড়াই
পাইনা কোথাও তোকে..
তোর জন্যে হৃদ অরন্যে
শত গোলাপ ফোঁটে..!
এই-শহরে,সন্ধ্যো নামে –ছুটছি তোর পিছুই….
যে-করেই হোক! তোকেই ছোব
ভাবছি না কিছুই….

বড়ো অদ্ভুত এক তুই!
চোখ খুলে পাইনা তোকে স্বপ্নে তোকে ছুই…!

লেখা: রোমান পারভেজ রিফাত,
প্রাক্তন শিক্ষার্থী,
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ